মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ
দেশের খবর গজারিয়া গণহত্যা দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

গজারিয়া গণহত্যা দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর অর্তকিত দানবীয় আক্রমনে গজারিয়া উপজেলার শত শত নিরীহ মানুষ শহীদ হয়। ৭১ এর শহীদ স্মরণে গজারিয়ার বদ্ধভূমিতে গোসাইচর গণকবরে গজারিয়া উপজেলা প্রশাসন ও গজারিয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পুষ্পস্তবক অর্পণ করে ও দোয়া পরিচালনা করেন। এরপরে গজারিয়ায় গণহত্যায় নিহত শহীদ স্মরণে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৫ শে মার্চ ২০২৬ রোজ বুধবার গজারিয়া উপজেলা প্রশাসন ও গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর দানবীয় আক্রমণে  গজারিয়া উপজেলায় নিহত শহীদ নানা আয়োজনের মধ্যদিয়ে স্মরণ করেন।

গজারিয়া গণহত্যায় নিহত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও নিহত শহীদ স্মরনে আলোচনা সভায় সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন ও সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যুগ্ম আহৃবায়ক হুমায়ুন কবির মিন্টু, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সদস্য ওহিদুজ্জামান নাঈম সহ গজারিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ

খুঁজুন