বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু
দেশের খবর গজারিয়া নৌ ডাকাতদের স্বজনদের মানববন্ধন, এলাকাজুড়ে সমালোচনা

গজারিয়া নৌ ডাকাতদের স্বজনদের মানববন্ধন, এলাকাজুড়ে সমালোচনা

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পের জন্য ভবন ভাড়া দেওয়ায় চিহ্নিত নৌ ডাকাত নয়ন পিয়াস বাহিনীর সন্ত্রাসী হামলায় গুরতর আহত কাইয়ুম দেওয়ান ও তাঁর ভাই ইউপি সদস্য হালিম দেওয়ান, অস্ট্রেলিয়া প্রবাসী আরেক ভাই মাইনুদ্দিন দেওয়ান এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এই ডাকাত বাহিনী স্বজন'রা।

রবিবার(২২ফেব্রুয়ারি)বিকাল ৪ঘটিকায় উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন এর পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে বক্তব্য রাখেন
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার কৃত শীর্ষ নৌ ডাকাত পিয়াসের সহযোগী মনির ডাকাতের বাবা জুলহাস সরকার,শীর্ষ নৌ ডাকাত নয়নের বোন ও র‍্যাবের হাতে আটক আক্তার ডাকাতের স্ত্রী রিনা,চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ,চিহ্নিত নৌ ডাকাত ডাকাত সৈয়দ আলীসহ নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের স্বজন'রা।

এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারী সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক নৌ ডাকাত মনিরের ভাই আওলাদ হোসেন বলেন,কাইয়ুম দেওয়ানসহ তাঁর ভাইরা গ্রামের নিরীহ মানুষের নামে মামলা দেওয়ায় এই মানব বন্ধন করছে তাঁরা। 

জানা যায়,কাইয়ুম দেওয়ান পেশায় ব্যবসায়ী, শিক্ষিত,সমাজসেবক ,দানশীল ,একাধিক মসজিদে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভাল ব্যক্তি হিসেবে পরিচিত, তিনি একজন গামেনটস ব‍্যবসায়ী হিসাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে,ব‍্যবাসায়িক সংগঠক হিসাবে পুরস্কৃত হয়েছেন,বিকেএমএর সাথে জড়িত থাকায় একাধিক বিশিষ্ট ব্যক্তির সাথে ছিল যোগাযোগ,সেই সময়ের ছবি ব্যবহার করে তাঁকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে,গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য নিজস্ব ভবন ভাড়া দেওয়ায় পর থেকেই ডাকাত বাহিনী তাঁর ক্ষতি ক রার জন্য উঠে পড়ে লেগেছে, প্রকৃত পক্ষ তাঁরা কেউ রাজনীতির সাথে জড়িত না।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো:সাব্বির হোসেন বলেন,মানব বন্ধনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায় নাই।

চলতি মাসের গত ৬ ফেব্রুয়ারি বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হন। আহতদের একজন কাইয়ুম দেওয়ান (৪২)। তিনি গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দিয়েছিলেন। এ ঘটনায় তার আত্মীয় শরীফ প্রধানও (৪১) আহত হন####

খুঁজুন