মেঠো পথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজন করা হলো এক সুবিশাল খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি।
আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় গজারিয়া সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আবু খালেদ হাফিজুল্লাহর অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ‘মেঠো পথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’-এর সভাপতি কামরুল আহসান রিপন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঠো পথের ৮৯ ফাউন্ডেশনের সভাপতি- কামরুল আহসান রিপন, কোষাধ্যক্ষ রুমি জামান, সিনিয়র সদস্য সরকার নাহিদুর রহমান, জুয়েল,মুক্তার হোসেন ভুইয়া, সভাপতি গজারিয়া গালর্স পাইলট উচ্চ বিদ্যালয়, নুরে আলম টিটু কার্যকরী নির্বাহী সদস্য,
এতে আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সংসদ বৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পরিবারপ্রতি ৭ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি এবং ২ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান রিপন তাদের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়াও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্য সরকার নাহিদুর রহমান জুয়েল জানান, চক্ষু শিবির, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, বন্যা ও শীতকালীন সহায়তার পাশাপাশি ঈদের সময় দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবেই এগিয়ে এলে সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
গজারিয়ার অসহায় ও দুস্থ চার শতাধিক পরিবারের মুখে ফুটল হাসি
গজারিয়ার অসহায় ও দুস্থ চার শতাধিক পরিবারের মুখে ফুটল হাসি
মেঠো পথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজন করা হলো এক সুবিশাল খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় গজারিয়া সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আবু খালেদ হাফিজুল্লাহর অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ‘মেঠো পথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশন’-এর সভাপতি কামরুল আহসান রিপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঠো পথের ৮৯ ফাউন্ডেশনের সভাপতি- কামরুল আহসান রিপন, কোষাধ্যক্ষ
রুমি জামান, সিনিয়র সদস্য সরকার নাহিদুর রহমান, জুয়েল,মুক্তার হোসেন ভুইয়া, সভাপতি গজারিয়া গালর্স পাইলট উচ্চ বিদ্যালয়, নুরে আলম টিটু কার্যকরী নির্বাহী সদস্য, এতে আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সংসদ বৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পরিবারপ্রতি ৭ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি এবং ২ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।এ সময়
ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান রিপন তাদের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এছাড়াও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্য সরকার নাহিদুর রহমান জুয়েল জানান, চক্ষু শিবির, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, বন্যা ও শীতকালীন সহায়তার পাশাপাশি ঈদের সময় দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবেই এগিয়ে এলে সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত