রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন

শাহাদাত হোসেন সায়মন 

মুন্সীগঞ্জের গজারিয়ায় মধ্য ভাটেরচর স্পোটিং  ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।  

গতকাল শুক্রবার বিকালে টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের  মাঠে এ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ 

উদ্বোধন করেন দেশবন্ধু গ্রুপের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেশবন্ধু গ্রুপের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরপ্রতীক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানার পরিবর্তন (অপারেশন) মুক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজিজুল হক পার্থ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক রবিউল ডালিম, সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন প্রমুখ। 

উদ্বোধনী দিনে খেলায় অংশগ্রহণ করেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব এবং বিজয় বাংলা স্পোর্টিং ক্লাব বনাম যুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায়  প্রথম খেলা  বিজয় বাংলা স্পোর্টিং ক্লাব ০১গোলে  বনাম যুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব ০১  গোলে ড্র হয়। দ্বিতীয় খেলা সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব গোল শুন্য ড্র হয়েছে। 

 খেলা পরিচালনা করেন মো. আল-আমীন, সহকারী ছিলেন, সিফাত ও রাকিব। ধারা বিবরনীতে ছিলেন মনির হোসেন মাস্টার।

খুঁজুন