মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় নানা-মামাকে রক্তাক্ত জখম

গজারিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় নানা-মামাকে রক্তাক্ত জখম

গজারিয়া প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ৭ম শ্রেনীর শিক্ষার্থীকে ইভটিজিং এর প্রতিবাদ করার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ঐ শিক্ষার্থীর নানা ও মামা।

জানা যায়,উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া(কালাইবেপারীর চর)গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে  চর চৌদ্দ কাউনিয়া(কালাইবেপারীর চর)গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী তিশাকে আজ আনুঃমানিক ১:৩০ঘটিকায় স্কুল থেকে ফেরার পথে গুয়াগাছিয়ার তিন রাস্তার মোড়ে অভিযুক্ত ১. সায়েম(২১)পিতা মিজান,২.সজিব(২২)পিতা- মনির,৩.সায়মনপিতা-সামছু গুলদারসহ পথরোধ করে ও গলায় ছুড়ি ধরে।খবর পেয়ে নানা আলী আহম্মেদ সরকার(৬৫)ও মামা জাহিদ আলম(৩৫)এগিয়ে আসলে ইভটিজিং কারী'রা তাদের ছুড়ি মেরে রক্তাক্ত জখম ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।স্থানীয়'রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে গজারিয়া থানার উপ পরিদর্শক মোঃহযরত আলী জানান,অভিযোগ পেয়েছি, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

খুঁজুন