সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়ায় ২ হাজার ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়ায় ২ হাজার ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 গজারিয়া প্রতিনিধিঃ:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ৫টি রেস্টুরেন্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড, এছাড়াও ২ হাজার ৫'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস।

সোমবার সকাল ১০  টা থেকে বিকাল পর্যন্ত তিতাস গ্যাস ,সোনারগাঁ আঞ্চলিক শাখার উদ্যোগে  ভ্রাম্যমাণ  নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানার উপস্থিতিতে গজারিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়।  

এসময় ৫ টি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানকে মোট ২  লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় 

তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক শাখা, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান  বাংলা রেস্টুরেন্ট, ঢাকা মিষ্টিমুখ ,গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্ট, উজান ভাটি হাইওয়ে রেস্টুরেন্টে, প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এবং  আল রাজ্জাক হোটেল কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ২  লক্ষ দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

একই অভিযানে মহাসড়কের দুই পাশে দুটি স্থানীয় অবৈধ গ্যাস সংযোগে প্রায় আড়াইহাজার অবৈধ গ্যাস সংযোগ এর লাইন বিচ্ছিন্ন করা হয়। তিনি আর ও জানান পরবর্তীতে বিচ্ছিন্ন  করা গ্যাস সংযোগ পুনরায়  দেয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে জেলসহ অর্থদণ্ড দেয়া হবে

খুঁজুন