সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর গজারিয়ায় ওএমএস কার্যক্রম শুভ উদ্বোধন

গজারিয়ায় ওএমএস কার্যক্রম শুভ উদ্বোধন

গজারিয়া প্রতিনিধিঃ 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" স্লোগানে সারা দেশে ওএম এস সম্প্রসারণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে গজারিয়ার আটটি ইউনিয়নের মধ্যে ইমামপুর ইউনিয়ন ও ভাবেরচর ইউনিয়নে খোলা বাজারে ত্রিশ টাকা কেজি মুল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ইমামপুর ইউনিয়ন রসুলপুর বাজার ডিলার তোফাজ্জল হোসেন সরকারের কেন্দ্রে এবং ভবেরচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে ডিলার বোরহান উদ্দিন ফরাজীর কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা  জিয়াউল ইসলাম চৌধুরী উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু উপজেলা খাদ্য কর্মকর্তা , মোহাম্মদ জাকির হোসেন । ট্যাগ অফিসার খাদিজা আক্তার ।

ভবেরচর ডিলার কেন্দ্রে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারী কৃষি অফিসার বলরাম চন্দ্র রায়, খাদ্য পরিদর্শক মাহবুবা মুস্তফা । উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মদ জাকির হোসেন জানান সপ্তাহে ৫দিন সকাল ৯ হতে বিকাল ৫ পর্যন্ত প্রতিটি ডিলার কেন্দ্রে নির্ধারিত মূল্যে নিম্ন আয়ের মানুষ সপ্তাহে একদিন একজন গ্রাহক চাউল কেনার সুযোগ পাবে । এই কার্যক্রম এক সেপ্টেম্বর ২০২২ হতে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত ৩ মাস চলমান থাকবে ।

খুঁজুন