চলতি সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচের প্রথমার্ধে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। এই ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাটলেটিকোর লি কাং-ইনের করা ট্যাকলে গোড়ালিতে চোট পান উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে। যেকারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে উরুগুয়ের আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আজ ভালভার্দের পরীক্ষা-নিরীক্ষা করেছে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। রিপোর্ট থেকে তার বাঁ-পায়ের গোড়ালিতে ‘গ্রেড ৩’ পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে।’
ম্যাচের প্রথমার্ধে লির ট্যাকলের জন্য লাল কার্ডের দাবিও জানায় রিয়ালের খেলোয়াড়রা। এতে সাড়া দেননি রেফারি। ভিএআরও’র সহায়তা নেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভার্দেকে ফাউল করার মুর্হূতের বেশ কয়েকটি ছবি নিয়ে হাজির হন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
ভালভার্দের মাঠে ফেরার সময় নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর। রিয়ালের জন্য স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থাকায় খুব বেশি ম্যাচ মিস করবেন না ভালভার্দে।
আন্তর্জাতিক বিরতি শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব ফুটবল পুনরায় মাঠ গড়ানোর আগেই রিয়াল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভালভার্দের।
গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে
গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে
চলতি সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচের প্রথমার্ধে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। এই ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাটলেটিকোর লি কাং-ইনের করা ট্যাকলে গোড়ালিতে চোট পান উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে। যেকারণে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে উরুগুয়ের আসন্ন প্রীতি ম্যাচগুলোতে খেলতে
পারবেন না তিনি। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আজ ভালভার্দের পরীক্ষা-নিরীক্ষা করেছে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। রিপোর্ট থেকে তার বাঁ-পায়ের গোড়ালিতে ‘গ্রেড ৩’ পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে।’ ম্যাচের প্রথমার্ধে লির ট্যাকলের জন্য লাল কার্ডের দাবিও জানায় রিয়ালের খেলোয়াড়রা। এতে সাড়া দেননি রেফারি। ভিএআরও’র সহায়তা নেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভার্দেকে ফাউল করার মুর্হূতের বেশ
কয়েকটি ছবি নিয়ে হাজির হন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ভালভার্দের মাঠে ফেরার সময় নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর। রিয়ালের জন্য স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থাকায় খুব বেশি ম্যাচ মিস করবেন না ভালভার্দে। আন্তর্জাতিক বিরতি শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব ফুটবল পুনরায় মাঠ গড়ানোর আগেই রিয়াল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভালভার্দের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত