রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
কৃষি গরমে পেট ভালো রাখতে যা খাবেন

গরমে পেট ভালো রাখতে যা খাবেন

তীব্র দাবদাহে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ঘাম বসে অনেকের সর্দি-কাশি, জ্বর হচ্ছে। কারও দেখা দিচ্ছে পেটের সমস্যা। এ কারণে এ সময় রোদ এড়ানোর পাশাপাশি খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। এ মৌসুমে এমন কোনো খাবার খাওয়া যাবে না যা থেকে পেটে সংক্রমণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই গরমে নির্দিষ্ট কিছু খাবার খেলে ঘন ঘন পেট খারাপের আশঙ্কা কমবে। যেমন-

পানি খান : গরমে পেটখারাপ হওয়ার বড় কারণ শরীরে পানির পরিমাণ কমে যাওয়া। এই সময় ঘাম দিয়ে শরীরে থেকে পানি বেরিয়ে যায়। ফলে হজমে সমস্যা হয়।‌ বাড়ে পেটখারাপের আশঙ্কা। এজন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

দই: গরমে পেটের ভালো ব্যাকটেরিয়া দুর্বল হয়ে পড়ে। ফলে নষ্টও হয়ে যায়। এর থেকেই পেট খারাপ হয়। তাই পেট ভালো রাখতে দই খান।

ডাবের পানি: ডাবের পানি খেলে শরীরে পানির ভারসাম্য ঠিক থাকে। গরমে শরীরে পানির পরিমাণ ঠিক থাকা দরকার। তাই ঘন ঘন ডাবের পানি খান।

সবুজ শাকসবজি: সবুজ পাতাসহ শাকসবজি বেশি করে খান। এতে সহজে পেট খারাপ হবে না। এই ধরনের সবজি বরং পেট ভালো রাখে।

মসলাদার খাবার এড়িয়ে চলুন: মসলাদার খাবার শরীর গরম করে। তার উপর এই ধরনের খাবার পেট খারাপের বড় কারণ‌। তাই গরমে এসব খাবার থেকে দূরে থাকুন।

খুঁজুন