রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর গুলশানের আগুনের সূত্রপাত যেভাবে

গুলশানের আগুনের সূত্রপাত যেভাবে

রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ। এছাড়া অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল আহাদ বলেন, গুলশান-২ এর ১০৪ নং সড়কের ২/এ ভবনের নকশা, আগুনের কারণসহ অন্য কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস ও রাজউক। তবে আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি— সূত্রপাত ঘটেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে।

ভবনটির বর্তমান পরিস্থিতির বিষয়ে ডিসি আহাদ বলেন, আমরা ভেতরে প্রবেশ করছি না। তবে ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন, তারা ভবনের নিরাপত্তাকর্মীদের ডেকে নিয়ে প্রবেশ করছেন। ভেতরে কি অবস্থা তা ফ্ল্যাট মালিকরাই বলতে পারবেন। ভবনটি এখন মালিকদের জিম্মায় রয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি দেখছি।

আ. আহাদ বলেন, গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। গতকাল আনোয়ার নামের একজন এবং আজ ভোর ৪টার দিকে শুনেছি রাজু নামে আরেকজন মারা গেছে। এই পর্যন্ত আমরা দুই জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আরও দুই জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আরও কয়েকজন আহত হয়েছে এবং তারা চিকিৎসা নিয়েছে বলে আমরা জেনেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ডিসি বলেন, আমরা বারবার বলেছি যে আপনারা নিজে লাফ দেবেন না। তারা যদি লাফ না দিত তাহলে নিহত হতো না। যারা কষ্ট করে ছিল লাফ না দিয়ে, তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

খুঁজুন