শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ • ৩৭ হাজার টাকা বেতনে চাকরি, শতকোটি টাকার সম্পদের অভিযোগ সাভারের সাবেক ইউপি সচিব মহাসিনের বিরুদ্ধে • দুর্গার সাজে ছবি পোস্ট, ধর্ম ও মানুষের আচরণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা • নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর প্রচারাভিযান • হাঁস পালন করে অভাবনীয় সাফল্য নওগাঁর শাহিনের • শেরপুর সীমান্তে হাতি-মানুষের সংঘাত নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ • রাশিয়ার সঙ্গে ‘চুক্তি করতে’ জেলেনস্কির ওপর চাপ বাড়ালেন ট্রাম্প • ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির • কুড়িগ্রামে নামজারির নামে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ • খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক
আন্তর্জাতিক গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

গভীর রাতে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে গভীর রাতে প্রচারণার অংশ হিসেবে যান নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারেন এক ব্যক্তি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বোতল নিক্ষেপের পরপরই নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। বোতলটি কে ছুড়েছেন, তা শনাক্ত করতে তৎপরতা চালান তারা।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, কিংবা বোতল নিক্ষেপকারীকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

খুঁজুন