মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক • ঢাকা বন বিভাগে দুর্নীতি ও বনভূমি দখলের অভিযোগ, তদন্তের দাবি • কাস্টমস কর্মকর্তা আবু হানিফের পদায়ন ঘিরে প্রশ্ন, অনিয়মের অভিযোগ তদন্তের দাবি • রেলওয়ের জমি দখলে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, মাহবুব রহমানের বিরুদ্ধে দুদকের মামলা • রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল • পূজা মন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী • আমার বাবারও বাবা ছিলেন… আজ আমি বাবা!! • রাজউকে নকশা অনুমোদনে ৫–৬ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, কাঠগড়ায় সাইদা ইসলাম • জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই • সৌদি আরব বাংলাদেশিদের জন্য যেন এক গজবের দেশ!
জাতীয় খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক

খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক

জেলার কয়রা উপজেলায় সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের একব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। 

এ সময় তার কাছ থেকে শিকারের ফাঁদসহ হরিণের খণ্ডিত মাথা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযানকালে ওই ব্য্যক্তিকে আটক করা হয়। 

আজ মঙ্গলবার বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ডিঙি নৌকায় থাকা হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড়কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন