জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর চারটি স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়কে নিরাপদ চলাচল ও ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এসব কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রচারাভিযানের অংশ হিসেবে পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া মোটরযান মালিক ও শ্রমিকদের প্রতিনিধি, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও এতে অংশ নেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই জাতীয় নিরাপদ সড়ক দিবসে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালায় বিআরটিএ।
নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর প্রচারাভিযান
নিরাপদ সড়ক দিবসে ঢাকার চার স্থানে বিআরটিএর প্রচারাভিযান
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর চারটি স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়কে নিরাপদ চলাচল ও ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড
ফ্লাইওভারের নিচে এসব কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রচারাভিযানের অংশ হিসেবে পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া মোটরযান মালিক ও শ্রমিকদের প্রতিনিধি, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও এতে অংশ নেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই জাতীয় নিরাপদ সড়ক দিবসে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালায় বিআরটিএ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত