মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের
রাজনীতি হাদি হত্যার বিচার শাহবাগ থেকেই আদায় হবে

হাদি হত্যার বিচার শাহবাগ থেকেই আদায় হবে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। 

শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি ঘোষণা দেন, হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে এবং শাহবাগ থেকেই সেই বিচার আদায় করা হবে।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। 

সেখানে দেওয়া বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা বলেন, “যে ভাইয়ের কণ্ঠে রাজপথ প্রকম্পিত হতো, আজ তাকে কবরে রেখে আমাদের বিচার চাইতে হচ্ছে। ওসমান হাদি নিজেকে কখনো নেতা দাবি করেননি, সবসময় কর্মী হিসেবে লড়াই করেছেন। তার এই ত্যাগই তাকে আজ গণমানুষের নেতায় পরিণত করেছে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “হাদির মৃত্যুর পর খুনিদের অবস্থান শনাক্ত করতে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হয়েছে। আমাদের নিজেদেরই এখন গোয়েন্দার ভূমিকা পালন করতে হচ্ছে। যদি বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে এমন সরকারকে জনগণের অর্থে বসিয়ে রেখে লাভ কী?”

আন্দোলনকে ‘মব জাস্টিস’ বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জুমা বলেন, “শহীদের খুনের বিচার চাওয়া কখনোই বিশৃঙ্খলা নয়। ইনকিলাব মঞ্চ কখনো সহিংসতায় জড়ায়নি। নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে আমাদের ন্যায়সংগত দাবিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।” তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান, কেউ যদি আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা করতে চায়, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

বক্তব্যের শেষে তিনি দৃঢ় কণ্ঠে জানান, খুনি যত বড় শক্তিশালীই হোক না কেন, তাঁকে বিচারের আওতায় আনতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ের রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা।

খুঁজুন