স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলতে এসে বিশ্রামের প্রয়োজনীয়তার কথা বলায় সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাফিনিয়া। এই কঠিন সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস এবং দাবি করেছেন যে হাফিনিয়ার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়ায় ক্লাব ফুটবলে কিছু ম্যাচ মিস করেছিলেন এই বার্সেলোনা তারকা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য কার্লো আনচেলত্তির দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন তিনি।
আগের অভিজ্ঞতার কারণে হাফিনিয়ার ফিটনেস নিয়ে পূর্বে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে কোচ আনচেলত্তির সঙ্গে কথা বলার পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সবাইকে আশ্বস্ত করেছিলেন বার্সেলোনা অধিনায়ক। তা সত্ত্বেও তার মন্তব্য ভালোভাবে নেননি বহু ব্রাজিল সমর্থক এবং দেশের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আসন্ন ম্যাচ দুটি সামনে রেখে ইতিমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
সংবাদ সম্মেলনে এসে সতীর্থের বিরুদ্ধে ওঠা এসব সমালোচনার জোরালো প্রতিবাদ জানিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় গাব্রিয়েল। তিনি মনে করেন, শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হিসেবে সবাই সবসময় খেলতে চাইলেও শারীরিক ও মানসিকভাবে তাদের বিরতির প্রয়োজন রয়েছে। ইউরোপে প্রতি দুই-তিন দিন পর অতিরিক্ত ম্যাচ খেলতে হয় বলে খেলোয়াড়দের ক্লান্তি আসাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
গাব্রিয়েল আরও জানান যে জাতীয় দলে এসে খেলোয়াড়রা তাদের শতভাগ দিতে এবং নতুন কিছু শিখতে সচেষ্ট থাকেন। হাফিনিয়া কখনো বিশ্রামের জন্য দলে এসেছেন এমন কিছু বলেননি বলে স্পষ্ট করেন তিনি। ব্রাজিলের জার্সিতে হাফিনিয়া সর্বদা নিজেকে উজাড় করে দেন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের জন্য তিনি একজন আদর্শ বলে উল্লেখ করেন এই ডিফেন্ডার।
‘হাফিনিয়ার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’
‘হাফিনিয়ার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলতে এসে বিশ্রামের প্রয়োজনীয়তার কথা বলায় সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাফিনিয়া। এই কঠিন সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস এবং দাবি করেছেন যে হাফিনিয়ার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়ায় ক্লাব ফুটবলে কিছু ম্যাচ মিস করেছিলেন এই বার্সেলোনা তারকা। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য কার্লো আনচেলত্তির দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন তিনি।আগের অভিজ্ঞতার কারণে হাফিনিয়ার ফিটনেস নিয়ে পূর্বে দুশ্চিন্তা
প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে কোচ আনচেলত্তির সঙ্গে কথা বলার পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সবাইকে আশ্বস্ত করেছিলেন বার্সেলোনা অধিনায়ক। তা সত্ত্বেও তার মন্তব্য ভালোভাবে নেননি বহু ব্রাজিল সমর্থক এবং দেশের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আসন্ন ম্যাচ দুটি সামনে রেখে ইতিমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।সংবাদ সম্মেলনে এসে সতীর্থের বিরুদ্ধে ওঠা এসব সমালোচনার জোরালো প্রতিবাদ জানিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় গাব্রিয়েল। তিনি মনে করেন, শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হিসেবে সবাই সবসময় খেলতে চাইলেও
শারীরিক ও মানসিকভাবে তাদের বিরতির প্রয়োজন রয়েছে। ইউরোপে প্রতি দুই-তিন দিন পর অতিরিক্ত ম্যাচ খেলতে হয় বলে খেলোয়াড়দের ক্লান্তি আসাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।গাব্রিয়েল আরও জানান যে জাতীয় দলে এসে খেলোয়াড়রা তাদের শতভাগ দিতে এবং নতুন কিছু শিখতে সচেষ্ট থাকেন। হাফিনিয়া কখনো বিশ্রামের জন্য দলে এসেছেন এমন কিছু বলেননি বলে স্পষ্ট করেন তিনি। ব্রাজিলের জার্সিতে হাফিনিয়া সর্বদা নিজেকে উজাড় করে দেন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের জন্য তিনি একজন আদর্শ বলে উল্লেখ করেন এই ডিফেন্ডার।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত