ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে আনা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই জামিন আদেশ দেন। আজকের এই আদেশের ফলে বিদিশার মুক্তিতে বাধা নেই বলা জানান তার আইনজীবী।
আদালতে বিদিশার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান ও আইনজীবী মাসুদ মিয়া।
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগের মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সেই সাথে বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। সাজা পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।
হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে আনা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই জামিন আদেশ দেন। আজকের এই আদেশের ফলে বিদিশার মুক্তিতে বাধা নেই বলা জানান তার আইনজীবী। আদালতে বিদিশার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান
ও আইনজীবী মাসুদ মিয়া। রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগের মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সেই সাথে বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। সাজা
পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত