বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
স্বাস্থ্য ও চিকিৎসা হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয়

হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয়

হাম করোনার চেয়েও কোনো অংশে কম নয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার হাম নিয়ে হেলাফেলা করেছে।

তিনি জানান, ‘হাম বজ্রপাতের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে’— যার কারণে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া হামের রোগীদের প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশু। এ কারণে এই বয়সসীমার শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সুস্থ শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হবে। একই দিনে বরিশাল ও ময়মনসিংহেও এই কার্যক্রম চালু করা হবে।

পরবর্তীতে ১৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী হামে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।

খুঁজুন