সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬ জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভবিষ্যৎ সুরক্ষায় সেই শিশু মুসার পাশে প্রশাসন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের সুড়ঙ্গে আটকে পড়া জলবিদ্যুৎ শ্রমিকদের উদ্ধারে নেপালের তৎপরতা অব্যাহত সেউতায় অভিবাসী ঢলের ঘটনায় মরক্কো কর্তৃপক্ষের দায় নেই : সানচেজ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্বাস্থ্য ও চিকিৎসা হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬

হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬

 গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৭৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।

গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

খুঁজুন