রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা হাঁচি দিলে কি হার্ট বন্ধ হয়ে যায় ?

হাঁচি দিলে কি হার্ট বন্ধ হয়ে যায় ?

স্বাস্থ্য ডেস্ক : হাঁচির সময়ে মানুষের হার্ট বন্ধ হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য, হাঁচি মানে যেন ক্ষণিকের মৃত্যু। অনেকের মধ্যেই এই বিশেষ ধারণা রয়েছে। কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি?


এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ কেনেথ মায়ুগা এক সংবাদমাধ্যমকে বলেন, এই ধারণা একেবারেই ভুল। হাঁচি দেওয়া মানে ক্ষণিকের মৃত্যু নয়।

প্রথমে জানতে হবে, হার্ট বন্ধ হওয়া এবং হার্টের বিরতি (পজ) নেওয়ার মধ্যে পার্থক্য আছে। চিকিৎসক বলেন, হার্ট সবসময়ে নির্দিষ্ট হারে স্পন্দিত হয় না। কখনও বাড়ে, কখনও কমে।


যখন আমরা মেডিক্যাল টার্মে হার্ট বন্ধ হওয়ার কথা বলি, সেটা অন্তত তিন সেকেন্ডের একটি হার্ট পজ। হাঁচির সময়ে মোটেই এতক্ষণ বিরতি নেয় না হার্ট।

হাঁচির সময় কী ঘটে শরীরের ভিতরে?

হার্ট বন্ধ না হলেও হৃদস্পন্দনের গতি একটু হলেও ধীর হয়ে যায় খুব কম সময়ের জন্য। কিন্তু তাতে সাধারণত কোনও অস্বাভাবিকত্ব নেই বলেই জানালেন চিকিৎসক।

হাঁচি কেন হয়?

নাকের মাধ্যমে ভাইরাস, ধুলোবালি, কণা দেহে প্রবেশ করার চেষ্টা করলে হাঁচি পায়। সেই সময়ে মুখের ভিতরে প্রায় ১৬০ কিমি বেগে বায়ু প্রবাহিত হয়। হাঁচি দিলে সেই কণাগুলি মানুষের দেহ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়।

খুঁজুন