মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণের ল্যাপটপ ও ট্যাব জব্দ ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো
জাতীয় হবিগঞ্জে ৪শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ

হবিগঞ্জে ৪শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ

 জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ’ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০ কোটি টাকা এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় ২শ’ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়।

এ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধায় ব্যাপক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে হুইপ জি কে গউছের উদ্যোগ ও প্রচেষ্টায় এত বড় উন্নয়ন পরিকল্পনা গ্রহণকে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব উন্নয়ন গ্রকল্প গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

তিনি বলেন, উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নতি হয়- সে বিষয়টি বিবেচনায় রেখেই এসব প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে।

এসময় হুইপ আলহাজ্ব জি কে গউছ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিত ও টেকসই প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, হুইপের পিএস আমিন আল পারভেজ, হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১৮০ কোটি টাকার গ্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে-চৌধুরী বাজারে কিচেন মার্কেট নির্মাণ, সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরাতন পৌরসভা সড়কে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন এবং শহরের ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন।

এছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ব্রিজ-কালভার্ট, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার চেহারা বদলে যাওয়ার পাশাপাশি সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। হুইপ জি কে গউছের নেতৃত্বে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় চলমান উন্নয়নের ধারায় প্রায় ৪শ’ কোটি টাকার নতুন পরিকল্পনা একটি বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

খুঁজুন