রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

হবিগঞ্জ ধুলিয়াখাল-মিরপুর সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব চন্দ্র দেব (৩৫) নামে এক যুবক নিহত হয়। সে বাহুবল উপজেলার মুদাহরবাদ গ্রামের সমীরন চন্দ্র দেবের ছেলে।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

স্থানীয়রা জানান, বিপ্লব আজ সকাল ১০টায় মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরে আসার পথে মিরপুর-ধুলিয়াখাল সড়কের মধ্যবর্তী সুঘর এলাকায় একটি ইজিবাইকের সাথে সংঘর্ষে আহত হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিপ্লব হবিগঞ্জ বিআরটিএ অফিসের সাবেক মোটারযান পরিদর্শক হাফিজুল ইসলামের ব্যক্তিগত সহকারী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ বিআরটিএ অফিসের সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন।

খুঁজুন