রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা হচ্ছে না অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপ

হচ্ছে না অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপ

২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। তবে করোনার কারণে টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরেও মাঠে গড়ায়নি। চলতি বছর প্রমীলা ক্রিকেটের বয়সভিত্তিক বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও শেষপর্যন্ত এটি আর বাংলাদেশের হাতে নেই, নতুন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।

নিজামউদ্দিন আরও বলেন, পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। তখন আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে, এটার কারণে আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

খুঁজুন