আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি আদালতে ২০২২ সালের এক নারীর নিখোঁজ হওয়ার ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অপরাধমূলক আঁতাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন। তবে মানবপাচারের শিকার হওয়া ওই নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষ দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেক আসামির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের আবেদন করবে। আগামী ৯ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, জোরপূর্বক বাণিজ্যিক যৌনকাজ করার উদ্দেশ্যে পরিচালিত মানবপাচার চক্রের হয়ে নারীদের সংগ্রহ করার দায়ে ওই চারজন দোষী সাব্যস্ত হয়েছেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে মানবপাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অপর মার্কিন নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহোকেও অপরাধমূলক আঁতাতের মতো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে ২০২২ সালের ১ জানুয়ারি, যখন হন্ডুরাসের ক্যারিবীয় দ্বীপ রোয়াতানের কাছে জেট স্কি চালানোর সময় ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যাঞ্জি পেনা নিখোঁজ হন। পুলিশ প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করলেও পরিবার অপহরণের দাবি জানিয়ে তদন্তের দাবি তোলে। পরে রোয়াতান থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে বেলিজ থেকে পেনার ব্যবহৃত জেট স্কিটি উদ্ধার করা হয়। এরপর তদন্তকারীরা জানতে পারেন যে পেনা 'ডেল্টা টিমস' নামের একটি যৌন পাচার চক্রের শিকার হয়েছিলেন।
এ মামলার বিচারকাজ সাধারণ মানুষ বা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না, যা নিয়ে পেনার পরিবার স্বচ্ছতার প্রশ্ন তুলেছে। সহিংসতার শিকার হওয়ার পর হন্ডুরাসে নারীরা ন্যায়বিচার পেতে গিয়ে যে কাঠামোগত সংগ্রামের মুখোমুখি হন, এই মামলাটি তা স্পষ্ট করে তুলেছে। লাতিন আমেরিকার মধ্যে দেশটিতে নারী হত্যার হার সর্বোচ্চ বলে জানা গেছে। পেনার নিখোঁজ হওয়ার রহস্য এখনো উন্মোচিত হয়নি এবং তিনি কোথায় আছেন, সে উত্তর এই রায়ে মেলেনি বলে জানিয়েছে তার পরিবার ও আইনজীবীরা।
হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত
হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি আদালতে ২০২২ সালের এক নারীর নিখোঁজ হওয়ার ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অপরাধমূলক আঁতাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন। তবে মানবপাচারের শিকার হওয়া ওই নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষ দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেক আসামির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের আবেদন করবে। আগামী ৯ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, জোরপূর্বক বাণিজ্যিক যৌনকাজ করার উদ্দেশ্যে পরিচালিত মানবপাচার চক্রের হয়ে নারীদের সংগ্রহ করার দায়ে ওই চারজন দোষী সাব্যস্ত হয়েছেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে
মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে মানবপাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অপর মার্কিন নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহোকেও অপরাধমূলক আঁতাতের মতো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।ঘটনার সূত্রপাত ঘটে ২০২২ সালের ১ জানুয়ারি, যখন হন্ডুরাসের ক্যারিবীয় দ্বীপ রোয়াতানের কাছে জেট স্কি চালানোর সময় ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যাঞ্জি পেনা নিখোঁজ হন। পুলিশ প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করলেও পরিবার অপহরণের দাবি জানিয়ে তদন্তের দাবি তোলে। পরে রোয়াতান থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে বেলিজ থেকে পেনার ব্যবহৃত জেট
স্কিটি উদ্ধার করা হয়। এরপর তদন্তকারীরা জানতে পারেন যে পেনা 'ডেল্টা টিমস' নামের একটি যৌন পাচার চক্রের শিকার হয়েছিলেন।এ মামলার বিচারকাজ সাধারণ মানুষ বা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না, যা নিয়ে পেনার পরিবার স্বচ্ছতার প্রশ্ন তুলেছে। সহিংসতার শিকার হওয়ার পর হন্ডুরাসে নারীরা ন্যায়বিচার পেতে গিয়ে যে কাঠামোগত সংগ্রামের মুখোমুখি হন, এই মামলাটি তা স্পষ্ট করে তুলেছে। লাতিন আমেরিকার মধ্যে দেশটিতে নারী হত্যার হার সর্বোচ্চ বলে জানা গেছে। পেনার নিখোঁজ হওয়ার রহস্য এখনো উন্মোচিত হয়নি এবং তিনি কোথায় আছেন, সে উত্তর এই রায়ে মেলেনি বলে জানিয়েছে তার পরিবার ও আইনজীবীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত