বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইয়াশফি রহমান :ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে রবিবার নিউক্যাসেলের বিপক্ষে ২-০ গোলে হেরে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে এরিক টেন হাগের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতের ম্যাচে হারের ফলে ম্যানইউর দুঃসময় আরও দীর্ঘায়িত হলো। আন্তর্জাতিক বিরতির আগের দুই রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ ব্যবধানে লজ্জার হারের পর সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ক্লাবটি। তারই ধারাবাহিকতায় এবার নিউক্যাসেলের সঙ্গে হারের স্বাদ পেতে হলো রেড ডেভিলসদের।

এদিকে সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকেই ম্যানইউকে চাপে ধরেছিল নিউক্যাসেল ইউনাইটেড। দলটি প্রথমার্ধে ইউনাইটেডকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি।

বিরতি থেকে ফিরে নিজেদের কিছুটা মেলে ধরেছিল ম্যানইউ। তবে তাতেও লাভ হয়নি। ম্যাচের ৬৫তম মিনিটে গোল করেন নিউক্যাসেলের মিডফিল্ডার জো উইলক। এরপর খেলার ৮৮তম মিনিটে কালাম উইলসন কিয়েরান ট্রিপারের ক্রস থেকে হেড করে গোল করে উইলসন নিউক্যাসলের নিশ্চিত জয় এনে দেন।

উল্লেখ্য, এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে লিগ টেবিলের তিনে উঠে এলো নিউক্যাসেল। ২৭ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৫০। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে নিউক্যাসেল। এর আগে গত ফেব্রুয়ারিতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেল হেরেছিল টেন হাগের দলের কাছে।

খুঁজুন