বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
বিজ্ঞান ও প্রযুক্তি হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাতে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার (যুক্তরাষ্ট্রের সময়) পর থেকে ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জারে সমস্যা হচ্ছে বলে অসংখ্য ব্যবহারকারী রিপোর্ট করতে শুরু করেন। এরপর ৩৬ মিনিটের মধ্যেই শুধু ফেসবুক মেসেঞ্জারের সমস্যা নিয়ে সাড়ে ৭ হাজারের বেশি (৭ হাজার ৫০০) রিপোর্ট জমা পড়ে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেইসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে। যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশ থেকে সেবা কাজ না করার অভিযোগ এসেছে।

খুঁজুন