রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে !

হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে !

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘হুব্বা’ সিনেমা। হুব্বাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে। এই সিনেমায় নাম চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা মোশাররফ করিম। মোশাররফ করিম, তার নামই এক প্রকার বিশেষণ। আরও একবার তা প্রমাণ করলেন এই সিনেমার মাধ্যমে।

‘হুব্বা’ ছবির ট্রেলার প্রকাশের আগেই প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে একটি ট্যাগ লাইন জুড়ে দিয়েছিল। তাতে লেখা ছিল, ‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’ ট্রেলার প্রকাশের পর সেই আভাসের প্রতিফলন যেন দেখিয়ে দিলেন পরিচালক ব্রাত্য বসু। সত্যি সত্যিই কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বা চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম! অভিনয়, বাচনভঙ্গি আর সংলাপে ‘হুব্বা’র ট্রেলারে মাতিয়েছেন মোশাররফ করিম একাই। জানা গেছে, আগামী জানুয়ারিতে কলকাতার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ দিয়ে বছর দুয়েক আগে কলকাতায় অভিষেক ঘটে মোশাররফ করিমের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পায়। ভারতীয় এই পরিচালকের দ্বিতীয় ছবিতে যেন মোশাররফ করিম চমকে দিলেন তাঁর ভক্তদের।

ট্রেইলারে কখনও দলবল নিয়ে বন্দুক হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মোশারফ। কখনও নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। তার খোঁজ পেতে ঘুম হারাম হচ্ছে পুলিশের কর্তাদের। আর ধরে ফেলার পর মোশাররফের ওপরে চলছে পুলিশি কায়দায় নানা নির্যাতন।

খুন, মাদক, নারী পাচারের বহু অভিযোগে ‘হুব্বা শ্যামলের’ নামে অনেক মামলাও ছিল। অনেকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ঠিকই জামিনে বেরিয়ে যেতেন এই গ্যাংস্টার।

এক সময়ে ভোটে দাঁড়াতে চান ‘হুব্বা শ্যামল’। এরপর ২০১১ সালে হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে হুগলির বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।

সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ব্রাত্যও বসু ও সুপ্রতিম সরকার দুজনে মিলে। নাম ভূমিকায় মোশাররফ ছাড়াও সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং পৌলমী বসুসহ থিয়েটারের শিল্পীরা কাজ করেছেন বলে জানান এই নির্মাতা।

গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়। সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডানকি’এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।

খুঁজুন