রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা হু'র আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

হু'র আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ৮-২ ভোটের ব্যবধানে এ পদে নির্বাচিত হয়েছেন।

১ নভেম্বর নয়াদিল্লিতে নতুন আঞ্চলিক পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সায়মা ওয়াজেদ পেয়েছেন ৮টি দেশের সমর্থন। অন্যদিকে নেপালের প্রার্থী পেয়েছেন ২টি দেশের সমর্থন। এ অঞ্চলে সংস্থাটির সদস্য ১১টি দেশ। এরমধ্যে মিয়ানমার এবার ভোট দিতে পারেনি। এর ফলে আগামী ৫ বছরের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সায়মা ওয়াজেদ পুতুল।

অটিজম বিশেষজ্ঞ সায়মা এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আঞ্চলিক প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন ভারতের পুণম ক্ষেত্রপাল। সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্ব গ্রহণ করলে তিনিই হবেন এ পদে প্রথম বাংলাদেশি।

এর আগে সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়। প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়।

খুঁজুন