রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ই-টিকেটিংয়ে কমেছে ভাড়ার নৈরাজ্য

ই-টিকেটিংয়ে কমেছে ভাড়ার নৈরাজ্য

 ই-টিকেটিংয়ের কারণে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধ হয়েছে।এছাড়া মিরপুর সড়কে ভাড়া নিয়ে নৈরাজ্য আগের চেয়ে অনেকটাই কমেছে বলে মনে করছেন যাত্রীরা।

চলতি মাসেই, রাজধানীর মিরপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী ৩০টি কোম্পানির বাসে ই টিকেটিং চালু হয়। শুরুতেই এ নিয়ে যাত্রী ও বাস মালিক-শ্রমিকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এখন অনেকেই ই-টিকেটিং সেবায় সন্তুষ্টি জানিয়েছেন। বাড়তি ভাড়া নেয়ার যে অভিযোগ ছিল তা এখন আর নেই। তবে তারা বলেন, টিকেটে কিলোমিটার উল্লেখ করা থাকলে এই সেবায় আরো স্বচ্ছতা আসতো। শুধু মিরপুরেই নয়, রাজধানীর সব এলাকাতেই দ্রুত এই সেবা চালুর দাবি করেছেন যাত্রীরা। 

খুঁজুন