বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই • হোটেল সারিনায় নতুন সাজে ফিরছে ভারতীয় রেস্তোরাঁ ‘অমৃত’ • ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার • কাফরুলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • সাবেক এমপি বাহারের বাড়ি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে আগুন • ফের কমল স্বর্ণের দাম, ভরি কত? • হুয়াংয়ের কেলেঙ্কারি, পদত্যাগ নিয়ে নেটদুনিয়ায় বইছে মিমের ঝড় • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের • ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন
বিজ্ঞান ও প্রযুক্তি ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

প্রযুক্তি ডেস্ক: দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করতে এবং টাক পড়ার সমস্যা রোধ করতে পারে এমন একটি অভিনব চিরুনি তৈরি করেছেন চীনের একদল গবেষক। বেইহাং ইউনিভার্সিটি অফ বেইজিংয়ের বিজ্ঞানীরা ‘ডিট্যাঙ্গল’ নামের এই ইলেকট্রনিক চিরুনিটি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, চুল পড়া রোধে প্রচলিত বিভিন্ন চিকিৎসার তুলনায় এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

নতুন এই চিরুনির বৈদ্যুতিক দাঁতগুলোতে আলাদা উচ্চতার ইলেকট্রোড ও ওষুধবাহী অণু সংযুক্ত করা হয়েছে। এই বিশেষ নকশার ফলে চিরুনি ব্যবহারের সময় মাথার ত্বকে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যা চুলের গোড়ায় ওষুধ পৌঁছে দিতে সাহায্য করে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই পদ্ধতি চুল পুনরুদ্ধারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসার তুলনায় এটি এক মাসের মধ্যেই চুল গজানোর হার প্রায় শতভাগে উন্নীত করতে পারে।

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা অত্যন্ত পরিচিত একটি বিষয় এবং জীবনের কোনো না কোনো সময়ে বহু পুরুষই এই সমস্যায় পড়েন। প্রচলিত চিকিৎসা হিসেবে মিনোক্সিডিল বা ফিনাস্টিডের মতো ওষুধ ব্যবহৃত হলেও সেগুলোর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপন পদ্ধতি বেশ ব্যয়বহুল, কষ্টসাধ্য ও বেদনাদায়ক। অন্যদিকে, নতুন এই চিরুনিটি চুল পড়া রোধের প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক বিকল্প হতে পারে।

তবে গবেষকরা জানিয়েছেন যে এই প্রযুক্তির নকশাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের ওপর এই চিরুনি কার্যকর হবে কি না, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। মানবদেহে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আগে পদ্ধতিটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও বহু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

খুঁজুন