রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
কৃষি ইলিশ খিচুড়ি রান্নার রেসিপি

ইলিশ খিচুড়ি রান্নার রেসিপি

বর্ষার শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর বর্ষা মানেই বাঙালির পছন্দের খিচুড়ি খাওয়া। বৃষ্টি-মুখর দিনে চাল-ডালে খিচুড়ি আর ইলিশ থাকলে তো কথাই নেই। আর এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে বৃষ্টির দিনগুলো বেশ ভালো কাটে। এবার তাহলে ইলিশ-ভুনা খিচুড়ির সহজ রেসিপি জেনে নেয়া যাক

উপকরণ: ২ কাপ পোলাওর চাল, ৪ টুকরো ইলিশ মাছ, ৩ চা চামচ আদা-রসুন বাটা, ৩ চা চামচ হলুদ গুঁড়া, ৪ থেকে ৫টি এলাচ, ৪টি লবঙ্গ, ২টি দারুচিনি, আধা কাপ মুগ ডাল, আধা কাপ মসুর ডাল, পরিমাণমত কাঁচা মরিচ, ৮ চা চামচ সরষের তেল ও স্বাদমত লবণ।

প্রস্তুত প্রণালী: প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে ২০-৩০ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানি ঝরতে দিন। মাছে সামান্য লবণ-হলুদ মাখিয়ে ভেজে একটি পাত্রে রেখে দিন। এখন মাছ ভাজা তেলে লবঙ্গ, এলাচ ও দারুচিনি দিন। দু-এক মিনিট পর তাতে আদা ও রসুন বাটা দিয়ে এবার ডাল, ডাল, হলুদ গুঁড়ো ইত্যাদি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, চাল যেন কিছুতেই পাত্রের সঙ্গে লেগে না যায়।

 

 

খুঁজুন