বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা ইংল্যান্ডের ক্রিকেটে নাম লেখালেন কাইরন পোলার্ড

ইংল্যান্ডের ক্রিকেটে নাম লেখালেন কাইরন পোলার্ড

দীর্ঘ ১১ বছর পর ইংল্যান্ডের ক্রিকেটে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার কাইরন পোলার্ড। আসন্ন ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে সারের হয়ে খেলবেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পোলার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কাউন্টি দল। তবে কাছের বন্ধু ও স্বদেশি সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড।

শুক্রবার পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হতে পারে।

সবশেষ ২০১১ সালের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন পোলার্ড। সেই আসরের ফাইনালে লিস্টারশায়ারের কাছে হেরে যায় পোলার্ডের সমারসেট। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি।

এক দশকের বেশি সময় পর ইংলিশ ক্রিকেটে নাম লিখিয়ে পোলার্ড বলেছেন, ‘আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’

২০০৩ সালে ভাইটালিটি ব্লাস্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সারে। এরপর আর দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের। এমনকি গত বছর নকআউটেও উঠতে পারেনি ক্লাবটি। তবে এবার শিরোপার অন্যতম দাবিদার তারা।

খুঁজুন