বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ইনজুরিতে আর্জেন্টাইন দুই তারকা ফুটবলার

ইনজুরিতে আর্জেন্টাইন দুই তারকা ফুটবলার

বিশ্বকাপ শুরুর ২ দিন আগেও ইনজুরি পিছু ছাড়ছে না অংশগ্রহণকারী দলগুলোকে। বরং, এবার দুঃসংবাদ হয়ে এলো আর্জেন্টিনা শিবিরে। লিওনেল মেসিদের দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন দু’জন তারকা ফুটবলার। ইনজুরিতে বিশ্বকাপই খেলতে পারবেন না ফরোয়ার্ড নিকো গঞ্জালেজ এবং জোয়াকিন কোরেয়া।

আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের প্রস্তুতি ম্যাচের শেষ গোলটি করেছিলেন জোয়াকিন কোরেয়া। আর ইনজুরির কারণে খেলাতেই পারেননি নিকো গঞ্জালেজকে। তবে, কাতার পৌঁছার পর আর্জেন্টিনা স্কোয়াড থেকে ইনজুরি আক্রান্ত এই দু’জনকে বাদ দিতে বাধ্য হলেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ট্রেনিং সেশনের পর দেখা গেল, নিকোলাস গঞ্জালেজ মাসল ইনজুরিতে ভুগছেন। এ কারণে তাকে বিশ্বকাপের স্কোয়াডে আর রাখা হচ্ছে না। তার পরিবর্তে জাতীয় দলের ম্যানেজমেন্ট অ্যাঞ্জেল কোরেয়াকে দলে ডেকেছে।

২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা ইনজুরির কারণে শুধু দু’জনকে বাদ দেয়াই নয়, কয়েকজনের ফিটনেস নিয়েও দারুণ চিন্তায় রয়েছে। স্ট্রাইকার পাওলো দিবালা, মিডফিল্ডার আলেজান্দ্রো গোমেজ এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর ফিটনেস সমস্যা বেশ ভোগাতে পারে আর্জেন্টিনাকে।

খুঁজুন