বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা ইন্টার মায়ামির হয়ে মাঠে নামছেন মেসি

ইন্টার মায়ামির হয়ে মাঠে নামছেন মেসি

ইয়াশফি রহমান : যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামি দেশটির লিগস কাপে ক্রস আসুলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আজ। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার (২২ জুলাই) ভোর ৬টায় শুরু হবে বহুল কাঙ্খিত এ ম্যাচ। এ ম্যাচ হবে মায়ামির জার্সিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচ।

ইতোমধ্যেই মেসি জ্বরে কাঁপছে পুরো মায়ামি শহর। তাকে বরণ করে নিতে কানায় কানায় পূর্ণ ছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি। এবার মেসির অভিষেক ম্যাচেও দেখা যাবে একই চিত্র। কেননা ২১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের সকল টিকিট বিক্রি হয়ে গেছে একদিন আগেই। এই ম্যাচ দেখার জন্য দর্শকদের এতোই আগ্রহ যে, মেসির সতীর্থও পর্যন্ত নিজের পরিবারের জন্য টিকিট পাচ্ছিলেন না। তবে সেই সতীর্থকে নিজে টিকিট জোগাড় করে দেন মেসি।

ঘটনাটি সম্পর্কে মায়ামির ডিফেন্ডার ডেয়ান্ড্রে ইয়েডলিন বলেন, ‘রবিবার কাম্পানা টিকেট খুঁজছিল এবং সে গ্রুপ চ্যাটে জানতে চায়, কারো কাছে আছে কি না। তখন আমিও জানতাম না, মেসি এই গ্রুপে আছে। কিন্তু সে (মেসি) হঠাৎই বলে ওঠে, তোমার কয়টা টিকিট দরকার?’

‘তখন আমি অবাক হয়ে যাই, নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তখন পর্যন্ত হয়তো তারা একে অপরকে তিন দিনের মতো জানতো । কিন্তু এই উদারতা দেখানোটাই বড় উদাহরণ, সে আসলে কেমন মানুষ।’

মূলত লিগস কাপ নতুন এক টুর্নামেন্ট। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মোট ৪৭ ক্লাব অংশ নেবে তাতে। যা চলবে ২১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের সেরা তিন দল জায়গা করে নেবে ২০২৪ কনকাকাপ চ্যাম্পিয়নস কাপে।

এদিকে, সার্জিও বুসকেটসের পর মায়ামিতে যোগ দিয়েছেন মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবাও।

খুঁজুন