রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করবে ইউএনডিপি ইসহাক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ব্যারিস্টার শাহজাহানকে গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল জব্দ ভোলায় ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ পটুয়াখালীতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার ৫ দিনব্যাপী কর্মসূচি
আইন আদালত ইসহাক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ব্যারিস্টার শাহজাহানকে

ইসহাক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ব্যারিস্টার শাহজাহানকে

 ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। গাড়িচালক ইসহাক জমাদ্দারকে গুলি করে হত্যার ঘটনায় আদাবর থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় গাড়িচালক ইসহাক জমাদ্দার (৪৭) স্বৈরাচারবিরোধী বিজয় মিছিলে অংশ নেন। এ সময় দুষ্কৃতকারীদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় একই বছরের ২ সেপ্টেম্বর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

খুঁজুন