রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল জব্দ

 জেলার পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও দুটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রাত ২টা ১৫ মিনিটের দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধরলা বিওপির একটি টহলদল উপজেলার ধরলার মোড়, সরকারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস রয়েছে ৩৩৩ পিস এবং জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল। সব মিলিয়ে জব্দ করা পণ্যের সংখ্যা ৩৩৫ পিস/টি। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বাসসকে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

খুঁজুন