জেলার চরফ্যাশনে ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন সদস্যরা।
গতকাল শনিবার রাত পৌনে ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ১১ টি ট্রলিং জাল জব্দ করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোলায় ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ
ভোলায় ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ
জেলার চরফ্যাশনে ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন সদস্যরা। গতকাল শনিবার রাত পৌনে ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা
কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ১১ টি ট্রলিং জাল জব্দ করা হয়।মিডিয়া কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ
ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত