বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
রাজনীতি ইসিতে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু

ইসিতে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ভোটের সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। ইতোমধ্যে এসব সরঞ্জাম আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে । কয়েকমাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ছয়টি সামগ্রী ধাপে ধাপে এনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। গত ১১ সেপ্টেম্বরও কয়েকটি চালান এসেছে। রবিবারও কিছু সামগ্রী আনা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম জানান, লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হোসিয়ান ব্যাগ, ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরববাহ শুরু হয়েছে। বড় ও ছোট হেসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে। ধাপে ধাপে অন্যগুলোও আসছে।

এরই মধ্যে কেনাকাটা ও সরবরাহ শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে রয়েছে— লাল গালা; যার ২৩ হাজার কেজি চাহিদার এক চতুর্থাংশ পৌঁছে গেছে।

স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক চাহিদা; যার পাঁচ লাখ সরবরাহ শুরু হয়েছে। ৮ লাখ ৪০ হাজার দাফতরিক সিলের চাহিদা রয়েছে, এর পাঁচ লাখ সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ হয়েছে। মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার চাহিদা বিপরীতে দেড় লাখ সরবরাহ শুরু হয়েছে। ব্রাস সিল ১ লাখ ১৫ হাজার চাহিদা রয়েছে। তবে রিটেন্ডার হওয়ায় বিলম্ব হচ্ছে বলে জানা যায়। আর ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগ; রিটেন্ডার হওয়ায় সরবরাহ শুরু হয়নি।

এছাড়া ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ চাহিদার সব সরবরাহ হয়েছে। একইসেঙ্গ এক লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগও চাহিদার সব সরবরাহ হয়েছে।

এদিকে সার্বিক অগ্রগতি তুলে ধরে আগস্টের শুরুতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারসেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে পাওয়া যাবে।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের সামগ্রীর অধিকাংশই নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। কিছু মনোহরি জিনিস রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবে সংগ্রহও করতে হয়। ভোট সামনে রেখে সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত– প্রতিটি কেন্দ্র ও বুথেরে জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে। আসনভিত্তিক ভোটার, ভোটকেন্দ্র ও সামগ্রিক প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার পর আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে তা বিতরণে যাবে। আর ব্যালট পেপারসহ নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় সব সরঞ্জাম।

খুঁজুন