রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি ইটনায় বিএনপির নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

ইটনায় বিএনপির নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ ঃ

কিশোরগঞ্জ ইটনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাংলাদেশ আওয়ামীলীগে আড়াই শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। 

১১ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সামসুল ইসলাম (আবু বক্কর) এর নেতৃত্বে ২নং ওয়ার্ডের বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের যোগদান করেন। তারপর মোঃ জুয়েল ও খালেক মিয়ার নেতৃত্বে সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইটনা পশ্চিম গ্রামের বিভিন্ন সংগঠনের ও সুশিল সমাজের দেড় শতাধিক নেতাকর্মীবৃন বাংলাদেশ আওয়ামী লীগের যোগদান করেন। 

উল্লেখ্য যে, আওয়ামী লীগে যোগদানকারী নেতা-কর্মীদের পাশাপাশি আত্মীয়-স্বজনও যোগদান করেছেন। 

যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর। আরও উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

বাংলাদেশ আওয়ামীলীগের যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ। 

নেতাদের সাথে কর্মীদের দুরত্ব, সাংগঠনিক কার্যক্রম না থাকা সহ নানা অভিযোগে তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে দীর্ঘ ক্ষোভ হতাশা এই দল পরিবর্তন বলে জানিয়েছে দল ত্যাগকারী বিএনপি নেতাকর্মীরা।

খুঁজুন