সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ইটনায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

ইটনায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুজাহিদ সরকারঃ 

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ ইং উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার। 

২৬ শে জুলাই মঙ্গলবার সকালে ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তারের নেতৃত্বে ইটনা হাওরে অবৈধ কারেন্ট জাল ও চাইনা জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তখন উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ আহমদ সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ। 

জানা যায়, ইটনা হাওরের মাছ শিকারের সময় জেলেদের কাছ থেকে দুইটা কারেন্ট জাল ও একটা বেড় জাল জব্দ করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। তখন জেলেদের কাউকে নগদ অর্থ জরিমানা করা হয় নাই ও জালের মূল্য আনুমানিক ৬৫-৭০ হাজার টাকা হবে।

খুঁজুন