সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ইটনায় পল্লী উন্নয়ন বোর্ডের ০১ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ইটনায় পল্লী উন্নয়ন বোর্ডের ০১ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে ইটনা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সমবায়ী/সফলভোগীদের ০১ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

০২ আগস্ট রোজ মঙ্গলবার সকালে উপজেলার বিআরডিবি'র প্রশিক্ষণ হলরুমে এই আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি উপ-পরিচালক মোঃ জহিরুল হক মৃধা, আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইলিয়াস হোসাইন, উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে দুই ধাপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা, দক্ষভাবে চাষাবাদ করার জন্য কৃষি সম্বন্ধে আলোচনা করেন।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, আমরা পল্লী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করছি শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য পল্লী উন্নয়নে ১০০% সেবা কার্যক্রম চালানোর। 

বিআরডিবি উপ-পরিচালক মোঃ জহিরুল হক মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমেই দেশ গঠনের স্বপ্ন দেখে ছিলেন এবং তিনি কৃষকদের কে নিয়ে কৃষক সমবায় সমিতি গড়ে তুলে ছিলেন। 

ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্যারের অবদানে আমাদের হাওর এলাকায় উন্নয়ন এসেছে। যে হাওর এলাকায় থেকে অন্য কোথাও যেতে হলে নৌকা ছাড়া কোন বিকল্প কিছু ছিল না এখন সেই এলাকায় অল ওয়েদার সড়ক হয়েছে যার ফলে হাওরের পল্লী উন্নয়ন দিনদিন বাড়ছে।

খুঁজুন