সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ইটনায় সংবাদ প্রকাশের পর ওষুধ দোকানে মোবাইল কোর্ট

ইটনায় সংবাদ প্রকাশের পর ওষুধ দোকানে মোবাইল কোর্ট

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ওষুধ ফার্মেসীগুলোতে কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালন করেন। 

মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ওষুধ প্রশাসনিক কর্মকর্তার তাহমিদ জামিল, ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার, ইটনা থানার তদন্ত অফিসার আহসান হাবিব, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর ভূঁইয়া কিরণ সহ ইটনা থানার পুলিশ ফোর্স। 

গত ৩০ জুলাই উপজেলা প্রতিনিধি মোঃ মুজাহিদ সরকারে প্রতিবেদনে ইটনায় লাইসেন্স, কেমিস্ট ও ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ ব্যবসা চলছে এমন সংবাদ দৈনিক বর্তমান দেশবাংলা, সময় ট্রিবিউন সহ বেশ কিছু গণমাধ্যমে প্রকাশের পর আজ ০২ আগস্ট রোজ (মঙ্গলবার) কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ইটনা সদর বাজারে ১২টা ফার্মেসীকে ৩১ হাজার টাকা নগত অর্থ জরিমানা করেন। 

উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন থেকে গণমাধ্যম কে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাতে আজ দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যেখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ, লাইসেন্স বিহিন ফার্মাসী,ফার্মাসিস্ট ছাড়া ঔষধ ক্রয় ও বিক্রয় সহ বিপুল পরিমাণ চিকিৎসক ঔষধ নমুনা জব্দ করে ঔষধ এর আইন ও বিধি মোতাবেক ১২টা ফার্মেসীকে ৩১ হাজার নগত অর্থ জরিমানা করা হয়। আরও জানান, জনসার্থে এই অভিজান চলমান থাকবে।

খুঁজুন