বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
খেলাধুলা ইউটিউব ও ফিফার বিশ্বকাপ চুক্তি

ইউটিউব ও ফিফার বিশ্বকাপ চুক্তি

ইউটিউব ফিফার সঙ্গে একটি বিশ্বকাপ চুক্তি করেছে, যার ফলে সম্প্রচার অধিকারধারীরা ভিডিও প্ল্যাটফর্মটিতে ম্যাচের অংশ সরাসরি স্ট্রিম করতে পারবে, যা বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করবে।

ফিফা এই চুক্তিকে “গেম-চেঞ্জিং অংশীদারিত্ব” হিসেবে বর্ণনা করেছে। এর আওতায় ১১ জুন-১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট সম্প্রচার করতে উৎসাহিত করা হবে। যা এক ধরনের ‘প্রলোভন’ হিসেবে কাজ করবে, যাতে তরুণ দর্শকরা পরে টেলিভিশনের মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে আগ্রহী হয়।

এছাড়াও ফিফা জানিয়েছে সম্প্রচারকারীরা তাদের ইউটিউব চ্যানেলে নির্বাচিত কিছু ম্যাচ সম্পূর্ণভাবে স্ট্রিম করতে পারবে, যা বিশ্বব্যাপী দর্শকদের আকৃষ্ট করবে এবং পুরো প্রতিযোগিতা কোথায় দেখা যাবে তা প্রচার করবে।

এই চুক্তির আর্থিক মূল্য কত তা প্রকাশ করেনি ফিফা।

ফিফা আরও জানিয়েছে, তারা তাদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ ইউটিউবে শেয়ার করবে, যার মধ্যে থাকবে পুরোনো পূর্ণাঙ্গ ম্যাচ এবং ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ইউটিউব ছিল নিম্নস্তরের স্পন্সর। সে সময়ের চুক্তিতে বলা হয়েছিল, “কনটেন্ট নির্মাতারা মাঠে উপস্থিত থেকে বিশ্বকাপের পর্দার আড়ালের অসাধারণ মুহূর্তগুলো ধারণ করবে।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ফিফা বিশ্বজুড়ে ইউটিউব নির্মাতাদের একটি দলকে অভূতপূর্ব সুযোগ দেবে ১০৪ ম্যাচের এই টুর্নামেন্ট ঘিরে নানা কনটেন্ট তৈরির জন্য।

খুঁজুন