রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের পুত্র। তিনি ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য। চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি।

স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। আজ সকালে মোটরসাইকেলযোগে নানা বাড়ি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সুনামগঞ্জের ডাবর পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের কারো কারো মতে, বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওলি উল্ল্যাহ বাসস’কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুঁজুন