বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি জামাত আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত সন্ত্রাসী দল....কাদের

জামাত আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত সন্ত্রাসী দল....কাদের

রোকসানা মনোয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন  বিএনপি -জামাত শুধু বাংলাদেশের নয়,আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক শক্তি। 

তিনি আজ এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে একথা বলেন। 

দেশের মানুষ বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে পরিচালিত বিভীষিকাময় অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন ২০১৩ সালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা অবস্থায় ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে এবং ২০১৫ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামাত-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা সারা বাংলাদেশে পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

তিনি আরও বলেন সে সময় সারাদেশে বিএনপি জামাত পরিচালিত এই সন্ত্রাসী কর্মকান্ডে দেড় শতাধিক মানুষ নিহত হয়, যা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি জামাতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোন যোগে তাদের নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিচ্ছে,এমন টেলিফোন আলাপও গণমাধ্যমে প্রচারিত হয়েছিলো বলে দেশবাসীকে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

তিনি বিবৃতিতে বলেন সারাদেশের বিবেকবান মানুষ যখন জামাত-বিএনপির অগ্নিসন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে তখন বিএনপি নেতৃবৃন্দ নির্লজ্জভাবে অতীত অপকর্মের দায়ভার অস্বীকার করার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন নির্বাচন ব্যতিরেকে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোন সুযোগ আর বাংলাদেশে নাই।

সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বিবৃতিতে আরও বলেন ক্ষমতায় আসতে এর ব্যত্যয় ঘটিয়ে বিকল্প কোন পন্থা নেই, থাকবেও না।

খুঁজুন