শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ডার্ট মিশনে গ্রহাণুর বুকে স্টেডিয়ামের সমান গর্ত তৈরি হয়েছে: ইএসএ • ম্যাগী ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে চুক্তি সই • শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী • মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত • নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে? • জোড়া সেঞ্চুরিতে সূর্যবংশীদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা • শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, জরিমানা করল কর্তৃপক্ষ • সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য • নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট • চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত
দেশের খবর জামায়াত একটি মুনাফেক দল থেকে সতর্ক থাকবেন

জামায়াত একটি মুনাফেক দল থেকে সতর্ক থাকবেন

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচন অংশগ্রহণ করবে, আরও কয়েকটি দল নির্বাচনে আসবে। জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানা কথা বলে মন গলাতে চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন। 

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচার ও নির্বাচন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেলে শ্রীকাইল সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় কায়কোবাদ বলেন,  ১৯৭৫ সালে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল কে? জিয়াউর রহমান। তারা বিএনপির সঙ্গে মুনাফেকি করতে পারেন না। ২০০১ সালে ম্যাডাম জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছেন, দুইজনকে মস্ত্রিত্ব দিয়েছেন। মন্ত্রিত্ব পেয়ে তারা দলকে সংগঠিত করেছেন। যাদের দয়ায়, মায়ায়, আল্লাহর ইচ্ছায় দলকে সংগঠিত করেছেন, তাদের সম্পর্কে এমন কথা বলা উচিত না।

তিনি বলেন, টর্নেডো চারজনের ঘর উড়ে গেছে। সবাইকে আমরা নানা সহায়তা দিয়েছিলাম। টাকা দিইনি। এদের একজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে জানলাম তিনি জামায়াত করেন। জামায়াত তাদের টাকা দিয়েছে।  শুনে অবাক হলাম। বাকিরা কী মুসলিম নন!

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব। 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।

দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যানার, ফোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে এসে উপস্থিত হন।

খুঁজুন