শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী • মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত • নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে? • জোড়া সেঞ্চুরিতে সূর্যবংশীদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা • শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, জরিমানা করল কর্তৃপক্ষ • সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য • নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট • চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত • ‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা • টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা
বিনোদন নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে?

নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে?

বিনোদন ডেস্ক: সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ধারণ করা দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচার হতে যাচ্ছে শুক্রবার রাতে। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রাত আটটার বাংলা সংবাদের পর এই বিশেষ পর্বটি সম্প্রচার করা হবে। কালাই উপজেলার সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দীঘির কোল ঘেঁষে এই পর্বের মঞ্চ নির্মাণ করা হয়েছিল। ফাগুন অডিও ভিশনের ব্যানারে অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে ধারণকৃত এই আয়োজনকে ঘিরে পুরো জয়পুরহাট জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমন্ত্রণপত্র বিতরণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই মূল প্রাঙ্গণ দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে হাজারো মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তীব্র আগ্রহ দেখান। মূল প্রাঙ্গণে জায়গা না পেয়ে অনেক দর্শক ভবনগুলোর ছাদ, সড়ক, দেয়াল ও গাছের ডালে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে বেশ কিছু আকর্ষণীয় পরিবেশনা রাখা হয়েছে। স্থানীয় ও দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে তিনটি গান রাখা হয়েছে। এছাড়া জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প এবং দর্শনীয় স্থান নিয়ে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন তৈরি করা হয়েছে। দর্শকদের জন্য নিয়মিত চিঠিপত্র বিভাগ ছাড়াও সামাজিক অসংগতি নিয়ে একাধিক বিদ্রূপাত্মক নাট্যাংশ থাকছে।

অনুষ্ঠানে তিন বাকপ্রতিবন্ধী ভাই এবং মাটির ক্যানভাসে ছাই দিয়ে শিল্পকর্ম ফুটিয়ে তোলা শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর অনুপ্রেরণামূলক প্রতিবেদন রয়েছে। পাশাপাশি যশোরের এক ক্ষুদ্র কৃষকের মানবিক উদ্যোগের ওপর বিশেষ প্রতিবেদন দর্শকদের নজর কাড়বে। বিভিন্ন নাট্যাংশ ও পর্বে দেশের বহু জনপ্রিয় অভিনয়শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেছেন।

খুঁজুন