শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী • মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত • নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’, কী থাকছে এবারের পর্বে? • জোড়া সেঞ্চুরিতে সূর্যবংশীদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা • শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, জরিমানা করল কর্তৃপক্ষ • সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য • নিউ জিল্যান্ডে এক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট • চলতি শিক্ষাবর্ষেই চালু হচ্ছে নতুন তিন সরকারি মেডিকেল কলেজ, আসন কত • ‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা • টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা
দেশের খবর মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মীর মাহফুজারা রহমান, ‎মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো এলামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

২৭ই নভেম্বর (শুক্রবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। দিনব্যাপী অনুষ্ঠানের পরবর্তীতে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। আমন্ত্রিত ইন্ডাস্ট্রিয়াল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহিনুর রহমান এবং প্রিটি গ্রুপের প্রতিষ্ঠান প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

শোভাযাত্রা শেষে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, "তোমাদের সামনে রয়েছে অপার সম্ভাবনা। বস্ত্র খাতে এখন সাসটেইনেবিলিটি, স্মার্ট টেক্সটাইল এবং অটোমেশনের যুগ চলছে। তোমাদের পূর্বসূরিরা যে পথ তৈরি করে দিয়েছেন, সেই পথ ধরে নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে আছে।"

অনুষ্ঠানের প্রধান আলোচক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, "বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।"

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। দুই দশকের পথচলা, অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

খুঁজুন