রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি জামিনে মুক্তি পেলেন সাবেক সংসদ অ্যাডঃ নাদিম মোস্তফা

জামিনে মুক্তি পেলেন সাবেক সংসদ অ্যাডঃ নাদিম মোস্তফা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা।

শুক্রবার ২ ডিসেম্বর সকাল ১১টারদিকে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগার এর জেলার কামাল তারেক সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ১ ডিসেম্বর নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। সেই নির্দেশনা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌছালে শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে, করাগার থেকে মুক্তি পাওয়ার পর নাদিম মোস্তফাকে ফুল দিতে বরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য- গত ২৩ নভেম্বর দুপুরে নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হোন তিনি। রাজশাহী জেলা গোয়েন্দা "ডিবি" একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিলেন।

খুঁজুন