রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন জানা গেল শাকিব খানেন বলিউড নায়িকার নাম

জানা গেল শাকিব খানেন বলিউড নায়িকার নাম

আগেই জানা ছিল, ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড নায়িকা। কিন্তু কে এই নায়িকা তা নিয়ে ছিল ধোয়াশা। একেক সময় শোনা গেছে একেক নায়িকার নাম। সামনে এসেছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলদের মতো নায়িকার নাম। এবার অবসান হলো সব জল্পনাকল্পনার।

জানা গেল, ‘দরদ’ ছবিতে শাকিব খানের চূড়ান্ত নায়িকার নাম। তিনি হলেন বলিউডের সোনাল চৌহান। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা একটি দেশের গণমাধ্যমকে বলেন, ‘এ–সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই।’ অশোক ধানুকা আরও জানিয়েছেন, ২০ অক্টোবর ভারতের বেনারসে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন চলবে শুটিং।

এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক ছবিটি পরিচালনা করবেন। তবে তাঁর নাম জানা যায়নি।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। তবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ। বিনিয়োগের অর্ধেকই লোকসান হয়েছে।

খুঁজুন