মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
রাজনীতি জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে

জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ২৭ সেপ্টেম্বর, শনিবার এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এতে স্পষ্ট বুঝা যায়  জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের সাধারণ মানুষ চায় না।অথচ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ; এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে বলে তিনি মন্তব্য করেন। 

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে সেখানেই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি।বিশেষ করে, ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী শিশুদের হত্যার দৃশ্য  দেখে মানবাধিকারের কথা তাদের মনে আসে না। 

তিনি আরও বলেন, এই দেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতি, চিন্তা মানুষের মগজে দেয়ার পায়তারা।প্রধান উপদেষ্টার “গণতান্ত্রিক অন্তর্ভূক্তি মূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলার মিশনে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কে এনেছি” এই বক্তব্য তাই প্রমাণ করে। এ দেশের মানুষ  ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে; পশ্চিমা অপসংস্কৃতি চাপিয়ে দিলে এদেশের মানুষ ঘরে বসে থাকবে না। 

খুঁজুন